Ongoing Project

শিক্ষা কর্মসূচি চলমান উদ্যোগ

শিক্ষা কর্মসূচি

সুবিধাবঞ্চিত ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় নিয়ে আসতে NRDA Foundation বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগের আওতায় বিনামূল্যে পাঠদান, শিক্ষাসামগ্রী বিতরণ এবং প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ে ভর্তি সহায়তা প্রদান করা হবে।

শিক্ষার পাশাপাশি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় সহায়তা ও উৎসাহ প্রদান করা হবে। আমরা বিশ্বাস করি, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো শিশু যেন শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা থেকে ঝরে না পড়ে—সে লক্ষ্যেই NRDA Foundation কাজ করে যাচ্ছে।

সব প্রজেক্টে ফিরে যান