Ongoing Project

অসহায়দের সহযোগিতা চলমান উদ্যোগ

অসহায়দের সহযোগিতা

NRDA Foundation-এর প্রধান লক্ষ্য সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষ প্রায়শই মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকে। যেমন শিক্ষা, চিকিৎসা, পুষ্টিকর খাদ্যসহ অর্থনৈতিকভাবে অস্থিতিশীল অবস্থায় থাকে। সমাজের সেই সকল মানুষদের খুঁজে বের করে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা NRDA Foundation-এর অন্যতম প্রধান লক্ষ্য।

বাস্তবায়ন করার পরিকল্পনা:

১. শিক্ষার প্রসার:
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের বিনামূল্যে পাঠদান, বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ এবং স্কুলে ভর্তি সহায়তা প্রদান করা হবে, যা শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে।

২. স্বাস্থ্যসেবা প্রদান:
অসহায় ও প্রান্তিক পর্যায়ের অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সঠিকভাবে পায় না। NRDA Foundation-এর স্বাস্থ্যসেবা কর্মসূচির মাধ্যমে মেডিকেল ক্যাম্প আয়োজন করে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

৩. দারিদ্র্য বিমোচন:
দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এর মাধ্যমে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্থিতিশীল ও আত্মনির্ভরশীল হতে পারবে।

৪. নারীর ক্ষমতায়ন:
সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা হবে।

৫. দীর্ঘমেয়াদী প্রভাব:
আমাদের দায়িত্ব শুধু তাৎক্ষণিক সমস্যার সমাধানে সীমাবদ্ধ নয়; বরং দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া। দেশের মানুষের সেবা প্রদানের পাশাপাশি দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখাই NRDA Foundation-এর অন্যতম অঙ্গীকার।


NRDA Foundation – Implementation Plan

The primary goal of NRDA Foundation is to work towards improving the quality of life for disadvantaged and vulnerable people. Often, underprivileged and helpless individuals are deprived of basic necessities such as education, healthcare, nutritious food, and stable economic opportunities. NRDA Foundation is committed to identifying these vulnerable members of society and working to improve their quality of life.

Implementation Plan:

1. Promotion of Education:
We have undertaken initiatives to bring underprivileged children within the reach of education. Our efforts include free tutoring, distribution of educational materials, and assistance with school enrollment, all of which aim to support children in building a better future.

2. Healthcare Services:
Many impoverished and marginalized individuals do not have adequate access to essential healthcare services. Through NRDA Foundation's healthcare programs, we aim to organize medical camps, provide free primary healthcare services, distribute essential medicines, and conduct health awareness activities to ensure access to basic healthcare for those in need.

3. Poverty Alleviation:
To help disadvantaged communities become self-reliant, we provide vocational training and financial assistance based on their needs. These initiatives will help create employment opportunities and enable individuals and families to move towards greater financial stability and self-reliance.

4. Women’s Empowerment:
NRDA Foundation works to empower disadvantaged women by providing skills development training and creating employment opportunities. These initiatives aim to support women's financial independence, self-reliance, and social empowerment.

5. Long-term Impact:
Our responsibility is not limited to addressing immediate problems. Rather, we are committed to implementing long-term and sustainable development plans and working continuously to bring neglected and disadvantaged communities into the mainstream of society. Alongside serving the people of our country, NRDA Foundation aspires to make a meaningful contribution to the overall development of our nation and society.

সব প্রজেক্টে ফিরে যান